শুক্রবার বামফ্রন্টের ডাকা ছয় ঘণ্টার সাধারণ ধর্মঘটের কোন প্রভাব পড়লনা মালদা জেলার কালিয়াচক ব্লকে। এদিন সকাল থেকেই ব্লকের বিভিন্ন প্রান্তে, হাট বাজার সহ দোকান পাঠ প্রতিদিনের মতোই খোলা ছিল। সেই মতো বিভিন্ন সরকারি অফিস, স্কুল কলেজ, সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিত্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে ছিল। আর এই বন্ধ নিয়ে বলতে গিয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জাকির হোসেন বলেন, এদিনের এই বন্ধ তেমন ভাবে সাড়া জাগাতে পারেনি, তবে তাদের এই বন্ধ সাধারণ মানুষের মনে সাড়া জাগিয়েছে বলে তিনি দাবী করেন।
মালদা